নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মহানগর ছাত্রদলে ২৩৫ সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : অবশেষে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পেলো নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল। গতকাল বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এই কমিটির অনুমোদন দেন। এতে ২৩৫ জন সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন হয়েছে।

কমিটির ২৩৫ জন সদস্যদের মধ্যে সভাপতি শাহেদ আহমেদ, সিনিয়র সহসভাপতি রাফিউদ্দিন রিয়াদ। সহ-সভাপতি ৩৩ জন, সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু। যুগ্ম সম্পাদক ২৮জন, সহ সম্পাদক ১৮জন, সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম পাপন, সহ সাংগঠনিক সম্পাদক ২৪জন ও সদস্য ৭৮জন। এবং বাকীরা বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন।

এর আগে চলতি বছরের ৫ জুন শাহেদ আহমেদকে সভাপতি ও মমিনুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষণার পরপরই কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা করার নির্দেশ দেয়া হয় মহানগর ছাত্রদলের নতুন কমিটির নেতাদের। এরপর অনেক যাচাই বাছাই শেষে ১৫১ সদস্যের মহানগর কমিটির তালিকার একটি খসড়া কেন্দ্রে পাঠানো হয়েছিলো।

উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন হয়েছে । এ বছরের ৫ জুন মহানগর ছাত্রদলের ১৫ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। কমিটিতে শাহেদ আহমেদকে সভাপতি ও মমিনুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া কমিটির অন্য সদস্যরা ছিলেন সিনিয়র সহ সভাপতি রাফিউদ্দিন রিয়াদ, সহ সভাপতি শাকিল মিয়া, নাজিম পারভেজ অন্তু, শফিকুল ইসলাম শফিক, আলতাফ হোসেন ইব্রাহিম, নিরাজ উদ্দিন প্রধান দর্পন, হামিদুর রহমান সুমন, যুগ্ম সম্পাদক আল আমিন প্রধান, লিংরাজ খান, রাকিবুর রহমান সাগর, সাজ্জাদ হোসেন, ইব্রাহিম আহাম্মেদ বাবু ও সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম পাপন।

About the author

SOFT PRO IT