বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

খুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই জহিরুল ইসলাম (৪৮) খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর উপজেলার ধামগড় ইস্পাহানী বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত জহিরুল ইসলাম ধামগড় ইস্পাহানী বাজার এলাকার নাজিরের ছেলে। ঘটনার পরে ছোট ভাই হালিম পালানোর চেষ্টা করেও বন্দর থানা পুলিশের কাছে আটক হয়েছে ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিকেলে পানির কল বন্ধ করা নিয়ে কথা কাটাকাটি হয় জহিরুল ইসলাম ও তার বাবা নাজিরের মধ্যে। কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা তার ছোট ছেলে হালিমকে ডাক দেয়। পরে এ নিয়ে হালিমের সাথেও কথা কাটাকাটির এক পর্যায়ে হালিম ঘর থেকে ছুরি এনে বড় ভাইয়ের বুকে বসিয়ে দেয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার জহিরুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বন্দর থানা পুলিশ পরির্দশক (ওসি) এ.কে.এম শাহীন মন্ডল জানান, এঘটনায় নিহতের ছোট ভাই হালিমকে আটক করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনও অভিযোগ পাইনি।

About the author

SOFT PRO IT