বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মদনগঞ্জ পুলিশ ফাঁড়ী ইনর্চাজকে কালাপাহাড়িয়ায় বদলী

মদনগঞ্জ পুলিশ ফাঁড়ী ইনর্চাজকে কালাপাহাড়িয়ায় বদলী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ী ইনর্চাজ সৈয়দ মিজানুর ইসলামকে বদলী করা হয়েছে। গত ১৪ জুলাই মঙ্গলবার জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম এর আদেশে উক্ত ইনর্চাজকে আড়াইহাজার কারাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইনর্চাজ হিসেবে তাকে বদলী করা হয়।

বদলীর বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনর্চাজ মো. রফিকুল ইসলাম গনমাধ্যমকে জানিয়েছেন প্রশাসনিক কারনে ইন্সেপেক্টর সৈয়দ মিজানুর ইসলামকে বদলী করা হয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, ইন্সপেক্টর সৈয়দ মিজানুর রহমান মদনগঞ্জ পুলিশ ফাঁড়ীতে যোগদানের পর থেকে সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড ও ২০নং ওয়ার্ডসহ বন্দর উপজেলার বৃহত্তম কলাগাছিয়া ইউনিয়নের আইন শৃংঙ্খলা ব্যাপক উন্নতি লাভ করে। এ ছাড়াও তিনি করোনা ভাইরাসের মধ্যে নিজের জীবন বাজি রেখে জনসাধরনকে সচেতন করা লক্ষে অগ্রনী ভূমিকা পালন করেছে।

উল্লেখ্য, ইন্সপেক্টর সৈয়দ মিজানুর ইসলাম নরসিংদী জেলার ঘোড়ারশাল ফাঁড়ী থেকে গত ২০১৯ ইং সালের ১৯ সেপ্টম্বরে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ীতে ইনর্চাজ হিসেবে যোগদান করেন।

About the author

SOFT PRO IT