নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে স্বর্ণ ওজনে প্রতারনা, ১ লাখ টাকা জরিমানা

না.গঞ্জে স্বর্ণ ওজনে প্রতারনা, ১ লাখ টাকা জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জে মিনাবাজার মার্কেটে স্বর্ণের ওজনে কম দেয়ায় প্রতারনার অভিযোগে নিউ তারিক জুয়েলার্সকে ১ লাখ টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার দপ্তর শাখা। স্বর্ণ বিক্রেতা দোকানদার এক ক্রেতাকে ২২ ক্যারেটের স্থলে ১৯.১ ক্যারেট দিয়ে দেন। ক্রেতার অভিযোগের ভিত্তিতে সত্যতা পেয়ে এ জরিমানা করা হয় বলে জানান ভোক্তা অধিকার কর্মককর্তা। ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানায়, আলি আজম রোকন নামের এক ভোক্তা নিউ আল তারিক জুয়েলার্স থেকে ২২ ক্যারেট স্বর্ণের গহনা কিনেন। ওজনে কম সন্দেহ হওয়ায় তিনি আমাদের কাছে ওই স্বর্ণের দোকানের বিরুদ্ধে অভিযোগ করেন। আমরা মিনাবাজার এলাকায় ওই প্রতিষ্ঠানে গিয়ে স্বর্ণের ওজন ২২ ক্যারেটের স্থলে ১৯.১ ক্যারেট পাই। অভিযোগের বিষয়টি প্রমানিত হওয়ার পরে নিউ আল তারিক জুয়েলার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৪৮ ধারা মোতাবেক ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভোক্তার গহনা কেনা বাবদ ২ লাখ ৫৫ হাজার টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়। ভোক্তা অধিকার আইন অনুযায়ী আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে নগদ প্রদান করা হয়। যার পরিমানে ২৫ হাজার টাকা দেয়া হয়।

এদিকে স্বণের্র মান কিংবা বিশুদ্ধতা পরিমাপ করতে একক হিসেবে ক্যারেট ব্যবহার করা হয়। তৈরি গহনার মধ্যে ২২ ক্যারেটে খাদ বা ভেজাল থাকবে ১ আনা ২ রতি। আর ১৯.১ ক্যারেটে খাদ বা ভেজাল থাকে ৩ আনা দেড় রতি। অভিযানকালে এসময় সহযোগিতা করেন স্বর্ণ দোকান মালিক সমিতির সভাপতি, জেলা চেম্বার অব কমাসের্র প্রতিনিধি এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।

About the author

SOFT PRO IT