জাতীয় ধর্ম নারী রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত

বিশ দলীয় জোট নেতা গোলাম মোর্তুজার শাশুড়ির জন্য দেশীবাসীর কাছে দোয়া কামনা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ): বিশ দলীয় জোটের শীর্ষ নেতা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজার শাশুড়ি এবং শহীদ মুক্তিযোদ্ধা,পুলিশ কর্মকর্তা আলীমুজ্জামান এর সহধর্মিনী  মেরিনা বানু বর্তমানে তিনি মারাত্মক অসুস্থ হয়ে রাজধানীর প্যান-প্যাসিফিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন । পরিবারের সদস্যরা বিশেষ করে দ্বিতীয় কন্যা খোন্দকার গোলাম মোর্ত্তজার স্ত্রী সেলিমা জামান সবার কাছে মায়ের সুস্থতায় দোয়া কামনা করেছেন ।

আজ ২১ সেপ্টেম্বর বুধবার বিশ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. গাজী রবিউল ইসলাম সাগর, প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান চৌধুরী, রাকেশ রহমান, নাবিহা রহমান, মোঃ মোকাদ্দিম হোসেন, ক্বারী আবু তাহের, মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ভাইস চেয়ারম্যান জামিল আহম্মেদ, যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন আহম্মেদ, শামসুল আলম, দপ্তর সম্পাদক মোঃ মুছা, প্রচার সম্পাদক রাজু আহম্মেদ সহ সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বিশ দলীয় জোট নেতা খোন্দকার গোলাম মোর্ত্ততা’র শাশুড়ি মেরিনা বানুর জন্য দেশীবাসীর কাছে দোয়া কামনা করেছেন। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন- আগামী শুক্রবার তাঁর সুস্থতার জন্য হাইকোর্ট মাজার মসজিদে বাদ জুম্মা দোয়া ও মিলাদের কর্মসূচী ঘোষনা করা হয়েছে।

এনডিপির নেতৃবৃন্দ সার্বক্ষনিক সময় তাঁর চিকিৎসা খোঁজ খবর রাখছেন।  এদিকে বিশেষ কাজে বিশ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজার বর্তমানে মালয়শিয়া রয়েছেন। তিনি তাঁর শাশুড়ির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং খুব শীঘ্রই দেশে ফিরে আসছেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 9   +   6   =