সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

বিমান ছিনতাই-চেষ্টাকারী পলাশের দাফন সম্পন্ন

বিমান ছিনতাই-চেষ্টাকারী পলাশের দাফন সম্পন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাই চেষ্টাকারী কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমদকে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দাফন করা হয়েছে। সোনারগাঁয়ের ফিরোজপুরের দুধঘাটা গ্রামে সকাল সাড়ে ৯টায় তার বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৬টার পলাশের মরদেহ নিজ বাড়ি সোনারগাঁয়ের ফিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে নিয়ে আসা হয়। নিহত পলাশের বাবা পিয়ার জাহান সরদার বলেন, সোমবার রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ শনাক্ত শেষে রাতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।

About the author

SOFT PRO IT