বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পারিবারিক ও কর্মজীবনে সফল এসপি হারুন

এসপি হারুনের দুনীর্তির অভিযোগ তদন্তে হাইকোর্টে রিট
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন ) : ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম(বার)। গতকাল বেলা সাড়ে ১১ টায় ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন (বিপিএম) এর সভাপতিত্বে ঢাকা রেঞ্জের ক্রাইম কনফারেন্স মিটিং  অনুষ্ঠিত হয়। এসময় আবারও ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ভূষিত হওয়ায় সম্মাননাপত্র ও ক্রেস্ট গ্রহন করেন তিনি।

মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা সহ নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক হওয়ায় সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার) কে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করে পুলিশ সুপারের হাতে ক্রেস্ট ও সার্টিফিকের্ট প্রদান করেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ইতোমধ্যে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারের মধ্য দিয়ে সর্বমহলে প্রসংশিত হয়েছেন। এ ছাড়াও নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পর তিনি জেলাবাসী সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য শহরে হকারমুক্ত ফুটপাত ও যানজট মুক্ত শহর গড়ার উদ্যোগ গ্রহণ এবং তা করতে পেরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

তা ছাড়াও পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার প্রতিটি পুলিশ সদস্যের সাথে প্রতিনিয়ত কল্যাণ সভাসহ পরিবারের খোঁজ-খবর নিয়ে থাকেন। ডিউটির পাশাপাশি পুলিশ সদস্যেদের শারিরীক ও মানসিক বিকাশের জন্য পুলিশ সুপার কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ ইতোমধ্যে ৩ বার বিপিএম ও ২বার পিপিএম পদকে ভূষিত হয়েছেন। ২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচারনে প্রশংসনীয় হন।

সর্বশেষ ৪ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক ‘বিপিএম’ (বাংলাদেশ পুলিশ পদক) ব্যাচ পরিয়ে দেন।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পিতা- আবদুল হাসেম, মাতা-জহুরা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে বিএসসি (অনার্স), এমএসএস, এলএলবি (জাঃবিঃ) থেকে শিক্ষা জীবন শেষ করেন। স্ত্রী, এক মেয়ে তাসলিম (১০), এক ছেলে হিসাম (৪) কে নিয়ে পারিবারিক জীবনেও অত্যন্ত সফল এই পুলিশ সুপার।

তৃতীয় বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার হারুন অর রশীদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

About the author

SOFT PRO IT