সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ র‌্যাবের জালে ধরা খেল মামুন

বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ র‌্যাবের জালে ধরা খেল মামুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মো. মামুন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১৩ই জানুয়ারি বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ শিমরাইল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ৬শত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বোতল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করে র‌্যাব।

১৩ই জানুয়ারি বৃহস্পতিবার রাত ১০ টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ শিমরাইল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মো. মামুন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মাদক ব্যবসায়ী মামুন এর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT