নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আমলাপাড়ায় গণসংযোগ করলেন নারী কাউন্সিলর প্রার্থী বিন্নি

আমলাপাড়ায় গণসংযোগ করলেন নারী কাউন্সিলর প্রার্থী বিন্নি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের বাকি আর মাত্র ২দিন। নির্বাচনকে ঘিরে শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে ১৩ই জানুয়ারি বৃহস্পতিবার শহরের আমলাপাড়ায় গণসংযোগ করেন সংরক্ষিত ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে টানা দুইবারের সফল কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।

এদিন সন্ধ্যায় নগরীর আমলাপাড়াস্থ স্বর্নপট্টি, কে বি সাহা রোড, প্রেসিডেন্ট রোড, এ.সি ধর রোড, কে. সি নাগ রোড সহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন তিনি।

এদিকে সাধারন ভোটাররা জানান, গত দুইবারে দায়িত্ব নেয়ার পর কখনো কোন কাজে তাঁর (কাউন্সিলর বিন্নি) কাছ থেকে নিরাশ হয়ে কেউ ফিরেনি। তিনি এই এলাকায় ড্রেন, রাস্তাঘাটের উন্নয়ন, সংস্কার সহ এলাকার মাদক নির্মূল এবং ইভটিজিং প্রতিরোধে যথেষ্ট ভূমিকা রেখেছেন। করোনার মধ্যেও তিনি সিটি কতৃর্ক বরাদ্ধ তহবিল ছাড়াও নিজ অর্থায়নে ত্রান বিতরণে যে ভূমিকা রেখেছেন, তা আমলাপাড়াবাসী আজীবন মনে রাখবে।

About the author

SOFT PRO IT