নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

বিদেশি পিস্তল ও ইয়াবাসহ সোনারগাঁয়ে যুবক গ্রেফতার

বিদেশি পিস্তল ও ইয়াবাসহ সোনারগাঁয়ে যুবক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদেশি পিস্তল এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো.শামসুল হুদা ওরফে সেলিম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। ১৫ই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আষাঢ়িয়ারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মো.শামসুল হুদা ওরফে সেলিম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে থানায় ডাকাতি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, মো. মোশারফ হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আনিসুর রহমান ওই বিদেশি পিস্তল ও ইয়াবা ট্যাবলেটসহ মো.শামসুল হুদা ওরফে সেলিম (৩৫) কে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় ৪ টি মামলা হয়েছিল। তাকে আজ সন্ধ্যায় বিদেশি পিস্তল এবং ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি হাফিজুর।

About the author

SOFT PRO IT