নারায়ণগঞ্জ বন্দর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বন্দরে জামায়াতের আমীর গ্রেফতার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ৮ মার্চ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড থেকে বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শাহীদুর রহমান (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জামায়াত নেতা শাহীদুর রহমান বন্দরের গকুল দাসের বাগ এলাকার তৈমুদ্দিনের ছেলে।

বন্দর থানার ওসি আবুল কাশার জানান, জামায়াত নেতা মীর কাশেম আলীর মৃত্যুদন্ড সর্বোচ্চ আদালত বহাল রাখার প্রতিবাদে বন্দর উপজেলা জামায়াতের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে পুলিশ বন্দর উপজেলা জামায়াতের আমীর  শাহীদুর রহমানকে গ্রেফতার করে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করে। তার বিরুদ্ধে ২০১৫ সালে ৫ জানুয়ারী নবীগঞ্জ বাস স্ট্যান্ডে বিএনপি-পুলিশ সংঘর্ষে পুলিশের উপর হামলা ও গাড়ি পোড়ানো মামলা রয়েছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   4   =