নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নগরীর ২/২৭ ডিআইটিস্থ বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজি:নং-১০৭৪) কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৩ মে) এ আয়োজন করা হয়।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. এমদাদ হোসেন দিপু, সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মো. আতিকুর রহমান সোহেল, সহ-সভাপতি মো. শামীম মজুমদার, সহ-সভাপতি মো. শফিউদ্দিন (সফি), যুগ্ম সম্পাদক মো. বেলাল হোসেন, যুগ্ম-সম্পাদক মো. আসাদুজ্জামান মনির, সহ-সাধারন সম্পাদক মো. নুরুজ্জামান, প্রধান সাংগঠনিক সম্পাদক মো. কাউসার মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান, কোষাধ্যক্ষ মো. আবুল ফয়েজ, প্রচার সম্পাদক মো. আবুল হোসেন ও দপ্তর সম্পাদক মো. আব্দুল মালেকসহ অনেকে।

