রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি মাহমুদুল হাসান

রূপগঞ্জ থানার নয়া ওসি মাহমুদুল হাসান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পদোন্নতির এক মাসের মধ্যে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। বুধবার (২২ মে) ডিআইজি (ঢাকা রেঞ্জ) কার্যালয়ে ডিআইজি আব্দুল্লাহ আল নোমান তাকে শ্রেষ্ঠ ওসির ক্রেষ্ট ও সম্মাননা পদক তুলে দেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন-অর-রশিদ (বিপিএম-পিপিএম) সহ ঢাকা বিভাগের সকল জেলার পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন।

মামলা নিষ্পত্তি, অজ্ঞাত হত্যা মামলার রহস্য উদঘাটন, গণধর্ষন মামলার আসামী আটক ও ১৬৪ ধারা জবানবন্দি আদায়, সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অবদানের কারণে তিনি এ সম্মাননা অর্জন করেন।

তিনি গত এপ্রিল মাসে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তার পদায়ন হয়। এর এক মাসের মধ্যে তিনি বিভাগের শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরষ্কার লাভ করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 May 2019

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি মাহমুদুল হাসান

www.narayanganjbarta24.com