খেলা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর বড় বিরতি পাচ্ছে না বাংলাদেশ দল। দেশে ফিরে দিন কয়েক বিশ্রাম নিয়েই সীমিত ওভারের সিরিজ খেলতে আবার জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা দেবে টাইগাররা। চলতি মাসের শেষদিকে শুরু এই সফরে ৩টি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৯ জুলাই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সফরের সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে দুই ভাগে ২০ এবং ২১ জুলাই দেশে ফিরবেন ক্রিকেটাররা। তারপর দিন কয়েক বিশ্রাম নিয়ে ২৬ জুলাই জিম্বাবুয়ের বিমানে চড়বেন তারা।

৩০ জুলাই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। এরপর ৩১ জুলাই ও ২ আগস্ট সিরিজের বাকি২ ম্যাচ।

টি-টোয়েন্টি শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের ৩টি ম্যাচ ৫, ৭ ও ১০ আগস্ট। ২ সিরিজের সবগুলো ম্যাচই হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ।

বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি :

টি-টোয়েন্টি সিরিজ
৩০ জুলাই : প্রথম টি-টোয়েন্টি
৩১ জুলাই : দ্বিতীয় টি-টোয়েন্টি
২ আগস্ট : তৃতীয় টি-টোয়েন্টি

* সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

ওয়ানডে সিরিজ
৫ আগস্ট : প্রথম ওয়ানডে
৭ আগস্ট : দ্বিতীয় ওয়ানডে
১০ আগস্ট : তৃতীয় ওয়ানডে

* সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।

About the author

SOFT PRO IT