নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গ‌ঞ্জে ২য় দিনে ৫০ যানকে ১,৭৫,৫০০ টাকা জরিমানা

না.গ‌ঞ্জে ২য় দিনে ৫০ যানকে ১,৭৫,৫০০ টাকা জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে ২য় দিনের মতো লাইসেন্স ও কাগজপত্র বিহীন অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ। ২০ জুলাই বুধবার শহরের খাঁনপুর এলাকা ও ২ নং রেল গেইট এলাকায় ট্রাফিক পুলিশের অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫০টি যানবাহনকে সর্বমোট ১ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জাহেদ পারভেজ চৌধুরী জানান, লাইসেন্স ও কাগজপত্র বিহীন অবৈধ যানবাহনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ৫টি ট্রাক, ১টি পিকআপ, ৯টি মাইক্রো ও ৩৫টি মোটরসাইকেলকে জরিমানা আদায় করা হয়। ৫০টি যানবাহনকে সর্বমোট ১ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। আমাদের এই ট্রাফিকের বিশেষ অভিযান চলমান থাকবে।

About the author

SOFT PRO IT