রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্ধু তোমার পাশে আছি সংগঠনের শীতবস্ত্র বিতরণ

“ বন্ধু তোমার পাশে আছি ” সংগঠনের শীতবস্ত্র বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধু তোমার পাশে আছি সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায়, গরীব-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় ২ শত ৫০ জন অসহায়ের মধ্যে এ শীতবস্ত্র করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, রূপগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সভাপতি হানিফ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রোবেল মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক মোবারক হোসেন, বন্ধু তোমার পাশে আছি সংগঠনের সভাপতি রনি আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল ভুইয়া সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT