নারী প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পরিস্থিতি অনুকূলে না আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না : প্রধানমন্ত্রী

৬ দফা বঙ্গবন্ধুর নিজের চিন্তার ফসল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতি অনুকূলে না আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। তবে অনলাইনে শিক্ষাদান কার্যক্রম চলবে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বই বিতরণ উৎসব উদ্বোধনের সময় তিনি এই সকল কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই উৎসবের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী সময়মতো বই বিতরণের ব্যবস্থা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের পাঠ কার্যক্রম যেন  ঠিকমতো চলে সেজন্য আমরা করোনার মধ্যেই এই পদক্ষেপ নিয়েছি।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে স্কুল শিক্ষার্থীরা। তারা যেন নতুন বইটা পায়, নতুন বইয়ে নিজের নামটা লিখতে পারে, নতুন বইয়ের মলাট ওল্টানোর আনন্দটা পায় সেই চেষ্টা আমরা করেছি।

করোনার কারণে ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, স্কুল খোলা সম্ভব না হলে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান চলবে।  ভর্তির ব্যবস্থাটাও অনলাইনে চলবে।

তিনি বাবামায়েদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা ছেলেমেয়েদের সময় দেবেন। তারা যেন খেলাধুলা করতে পারের সেই ব্যবস্থা করবেন। তাদের শারীরিক মানসিক স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। তিনি সবাইকে মাস্ক পরার অনুরোধ জানান। তবে শুধু ঘরে বসে না থেকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে খোলা আলোবাতাসপূর্ণ জায়গায় বের হওয়ার পরামর্শ দেন।

About the author

SOFT PRO IT