নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি ) : বন্দর থানার ওসি মো:আবুল কালাম দুদিন যাবত অসুস্থ তার সুস্থতা কামনা করে বন্দরের বিভিন্ন মসজিদে দোয়া করা হয়। গত ২৪ জুলাই রবিবার সকাল থেকেই বন্দর থানার ওসি জ্বরে আক্রান্ত হন অতপর রাত্রি হতে জ্বরের মাত্রা বেড়ে প্রায় ১০৫, ১০৬ হয়। দুই দিন অতিবাহিত হলেও জ্বরের মাত্রা কমেনি। দ্রুত তার সুস্থতা কামনা করে বন্দর বাজার জামে মসজিদ, বন্দর ফাড়ি জামে মসজিদ, বন্দর ১নং খেয়াঘাট জামে মসজিদ ও বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

