নারায়ণগঞ্জ বন্দর শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের খাবার বিতরণে কেলেংকারী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর গার্লস স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য তৈরী খাবার নিন্মমানের বলে এক অভিভাবিকা ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ৭ম শ্রেণীর এক ছাত্রীর মা খাবার দেখে তার মেয়েকে না খাইয়ে ফেলে দেন। সারা দিন মেয়েদের স্কুলে নবীন বরণের নামে আটকে রেখে বিকালে যে খাবার সরবরাহ করা হয় তাতে মেয়েদের খাবারের অযোগ্য। খালি পেটে এ খাবর খেলে মেয়েরা অসুস্থ হয়ে যাবার আশংকায় তিনি খাবার ফেলে দেন। তিনি আরও বলেন স্কুলের সভাপতি হাবিবুর রহমান এ খাবার নিয়ে কেলেংকারী করেছেন। এমপি শিক্ষার্থীদের ভালোবেসে যে টাকা দিয়েছেন খাবারের জন্য সভাপতি সে টাকার তছরুপ  করেছেন বলে এ অভিভাবিকা ধারণা করছেন। এ ব্যপারে স্কুলের সভাপতি হাবিবুর রহমানের সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। এ নিয়ে শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তারা এ ধরনের সভাপতির অপসারণ দাবি করে এমপি সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 0   +   4   =