নারায়ণগঞ্জ বন্দর বিশেষ সংবাদ রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর ইউনিয়ন হবে শান্তি ও উন্নয়নের ইউনিয়ন- এহসান উদ্দিন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : লাঙ্গল মেহনতি মানুষের প্রতীক, লাঙ্গল ৬৮ হাজার গ্রামের গরীব-দুঃখী’র প্রতীক লাঙ্গল পল্লীবন্ধু এরশাদের প্রতীক। এই প্রতীকে ভোট দিলে বন্দর ইউনিয়ন হবে শান্তির ইউনিয়ন, উন্নয়নের ইউনিয়ন। শুক্রবার ২০ মে বেলা ১২টায় বন্দর ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এহসান উদ্দিন আহাম্মদ উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুমন মিয়ার কাছ থেকে লাঙ্গল প্রতীকের টোকেন গ্রহণ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এহসান উদ্দিন আরো বলেন, কোন পদ লোভে নয়, কেবল মানুষের সেবার জন্য নির্বাচন করছি। আগামীতে নির্বাচিত হলে বন্দর ইউনিয়নবাসীর গ্যাস, বিদ্যুত ও পানি সমস্যার সমাধা করা হবে। শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ সুযোগের ব্যবস্থা করা হবে। সন্ত্রাস-ইভটিজিং এবং বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করা হবে। এ সময় তার সঙ্গে  উপস্থিত ছিলেন মোঃ মিনহাজউদ্দিন, হাজী মোঃ রফিকুল ইসলাম মোঃ জামান সরদার, শাকিরউদ্দিন আহমেদ, মোঃ তানভীর, মোঃ নজরুল ইসলাম, মোঃ নাজির হোসেন, মোঃ আল আমিনসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 7   +   1   =