নারায়ণগঞ্জ নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ৩ মাসের অন্তসত্তা গৃহবধূর আত্মহত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের শাহী মসজিদ বাড়ি লোনীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে মুন্নী (১৯) নামে ৩ মাসের অন্তসত্তা গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার রাতে সে নিজ ঘরের আড়ার সাথে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় বিকেলে ময়না তদন্ত শেষে লাশ নিহতের পিত্রালয়ে নিয়ে দাফন করা হয়। নিহত গৃহবধূ মুন্নীর স্বামী রবিন তার স্ত্রী কেন আত্মহত্যা করেছে তা তিনি জানানি। তবে তিনে স্ত্রী সাথে রাগ করে রাতে বাসায় ছিলেন না।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 0   +   2   =