বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ৩শ পিস ইয়াবাসহ মেকার রাজিব গ্রেফতার

ইয়াবাসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি) : বন্দরে ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজিব ওরফে মেকার রাজিব(২৮) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত রাজিব বন্দর উত্তর কলাবাগ এলাকার মৃত আমির হোসেনের ছেলে। এলাকাবাসী জানিয়েছে, রাজিব দীর্ঘ দিন ধরে ইলেক্ট্রিকের মেকারের দোকানের আড়ালে ফেন্সিডিল,ইয়াবা ও গাঁজাসহ নান প্রকার মাদকদ্রব্যের রমরমা বানিজ্য চালিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় রোববার রাতে বাড়িতে অবস্থান করে বিক্রির সময় গোপন সূত্রে খবর পেয়ে বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ নাসিরউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়।

এ সময় পুলিশ তার হেফাজতে থাকা প্ল্যাষ্টিকের প্যাকেটে মোড়ানো অবস্থায় ৩শ’ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে রোববার রাতেই বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃতকে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 7   +   3   =