বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া

বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রামনগর এলাকায় ২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায়, আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বাদ জুমা বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের রামনগর এলাকার বায়তুন নূর জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে এই আয়োজন করা হয়। মাহফিলে বক্তারা বলেন, “জুলাই-আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য জীবন দিয়েছেন। আমরা তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার চেষ্টা করবো। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া চাই।” মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বিএনপির মহানগর আহ্বায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন, ফারুক হোসেন, সমাজসেবক মনির হোসেন সরদার, সাবেক যুবদল নেতা ইসালউদ্দিন ঈসা, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রামনগর এলাকায় ২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায়, আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বাদ জুমা বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের রামনগর এলাকার বায়তুন নূর জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।

মাহফিলে বক্তারা বলেন, “জুলাই-আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য জীবন দিয়েছেন। আমরা তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার চেষ্টা করবো। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া চাই।

মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বিএনপির মহানগর আহ্বায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন, ফারুক হোসেন, সমাজসেবক মনির হোসেন সরদার, সাবেক যুবদল নেতা ইসালউদ্দিন ঈসা, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

About the author

SOFT PRO IT