নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুলিশের নিষ্ক্রিয়তা অপরাধীদের উৎসাহিত করছে : রফিউর রাব্বি

পুলিশের নিষ্ক্রিয়তা অপরাধীদের উৎসাহিত করছে নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রফিউর রাব্বি) : কুমিল্লার মুরাদনগরে এক নারীর প্রতি সংঘটিত বর্বরোচিত ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সোমবার (৩০ জুন) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, সিপিবির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিমল দাস, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, মহিলা পরিষদের সম্পাদক শিলা সরকার এবং প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক রাজলক্ষ্মী প্রমুখ। রফিউর রাব্বি বলেন, মুরাদনগরের ঘটনা আজ গোটা দেশের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। সরকার যেমনি দেশের মব ভায়োলেন্সকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, তেমনি দুর্বৃত্ত ও অপরাধীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। সরকারের এ ব্যর্থতা ও পুলিশের নিষ্কিয়তা অপরাধীদের অপরাধ সংঘটনে উৎসাহিত করছে। প্রতিনিয়ত হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন ও মব ভায়োলেন্সের মতো ঘটনা ঘটলেও এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। তিনি বলেন, পরিসংখ্যানে দেখা যায়, দেশে নারী নির্যাতনের যত ঘটনা ঘটে থানায় মামলা হয় তার দশ থেকে বারো শতাংশ। আবার যেসব মামলা হয় তাতে চার থেকে পাঁচ শতাংশের শাস্তি হয়, বাকীরা আইনের ফাঁকফোঁকড় দিয়ে বেড়িয়ে যায়। এ ক্ষেত্রে জেলার থানাগুলো যথাযথ ভূমিকা পালন করছে না। সমাবেশে বক্তারা বলেন, মুরাদনগরের ঘটনায় ধর্ষক ও ভিডিও গ্রহণকারীদের সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিৎ করতে হবে। মব ভায়োলেন্সের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালনি সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিৎ করতে হবে। সকল মতের, সকল পথের স্বাধীনতা নিশ্চিৎ করতে হবে। ধর্মীয়, জাতীগত, লৈঙ্গিক সকল বৈশম্যের বিরুদ্ধে যথাযথ ভূমিকা রাখবে সরকার এটাই চব্বিশের অভ্যুত্থানের আকাঙ্খা।
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪  : কুমিল্লার মুরাদনগরে এক নারীর প্রতি সংঘটিত বর্বরোচিত ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সোমবার (৩০ জুন) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, সিপিবির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিমল দাস, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, মহিলা পরিষদের সম্পাদক শিলা সরকার এবং প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক রাজলক্ষ্মী প্রমুখ।

রফিউর রাব্বি বলেন, মুরাদনগরের ঘটনা আজ গোটা দেশের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। সরকার যেমনি দেশের মব ভায়োলেন্সকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, তেমনি দুর্বৃত্ত ও অপরাধীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। সরকারের এ ব্যর্থতা ও পুলিশের নিষ্কিয়তা অপরাধীদের অপরাধ সংঘটনে উৎসাহিত করছে। প্রতিনিয়ত হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন ও মব ভায়োলেন্সের মতো ঘটনা ঘটলেও এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। তিনি বলেন, পরিসংখ্যানে দেখা যায়, দেশে নারী নির্যাতনের যত ঘটনা ঘটে থানায় মামলা হয় তার দশ থেকে বারো শতাংশ। আবার যেসব মামলা হয় তাতে চার থেকে পাঁচ শতাংশের শাস্তি হয়, বাকীরা আইনের ফাঁকফোঁকড় দিয়ে বেড়িয়ে যায়। এ ক্ষেত্রে জেলার থানাগুলো যথাযথ ভূমিকা পালন করছে না।

সমাবেশে বক্তারা বলেন, মুরাদনগরের ঘটনায় ধর্ষক ও ভিডিও গ্রহণকারীদের সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিৎ করতে হবে। মব ভায়োলেন্সের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালনি সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিৎ করতে হবে। সকল মতের, সকল পথের স্বাধীনতা নিশ্চিৎ করতে হবে। ধর্মীয়, জাতীগত, লৈঙ্গিক সকল বৈশম্যের বিরুদ্ধে যথাযথ ভূমিকা রাখবে সরকার এটাই চব্বিশের অভ্যুত্থানের আকাঙ্খা।

About the author

SOFT PRO IT