বন্দর শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মানবিক বিভাগে একমাত্র বৃত্তি পেয়েছে শিক্ষার্থী আতিকুর রহমান

বন্দরে মানবিক বিভাগে একমাত্র বৃত্তি পেয়েছে শিক্ষার্থী আতিকুর রহমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সম্প্রতি ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্য থেকে বৃত্তি প্রাপ্ত পরীক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। উক্ত ঘোষণা অনুযায়ী এ বছরের এসএসসি পরীক্ষায় সমগ্র বন্দর উপজেলার মধ্যে মানবিক বিভাগে আতিকুর রহমান নামে ১জন শিক্ষার্থী বৃত্তি পাবার গৌরব অর্জন করেছে বলে জানা গেছে এবং উক্ত শিক্ষার্থী আতিকুর রহমান বন্দরের নাসিক ২৭নং ওয়ার্ডের আওতাধীন কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সে এ বছর অত্র স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বলে জানা যায়। বর্তমান সময়ে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি শব্দটি ব্যবহৃত হলেও পূর্বে এই সাফল্যকে বোর্ড স্ট্যান্ড বলে অভিহিত করা হতো।

এদিকে এ খুশির খবরে দিনভর স্কুলে আনন্দ উৎসব বয়ে যায় এবং এ অভাবনীয় সাফল্যে আতিকুর রহমান ও তার পরিবারের সদস্যরা এবং স্থানীয় অভিভাবকমহল স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন, স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ স্কুলের ম্যানেজিং কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এদিকে এ খুশির খবরে স্কুলের শিক্ষকরা আতিকের জন্য শুভকামনা করেন এবং ভবিষ্যতে সে আরও ভাল ভাল ফলাফল করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে তার পরিবার ও অত্র স্কুলের সুনামকে আরও বাড়িয়ে দিবেন বলে প্রত্যাশা করেন তার শিক্ষকরা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 December 2018

বন্দরে মানবিক বিভাগে একমাত্র বৃত্তি পেয়েছে শিক্ষার্থী আতিকুর রহমান

www.narayanganjbarta24.com