সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

আমরা নির্বাচন করি ইসলামকে বিজয়ী করার জন্য : শফিকুল ইসলাম

আমরা নির্বাচন করি ইসলামকে বিজয়ী করার জন্য : শফিকুল ইসলাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জ থানার ১, ২ ও ৩নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন নারায়ণগঞ্জ-৪ আসনের হাতপাখার প্রার্থী মুহা. শফিকুল ইসলাম। ১৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকেই শৈত প্রবাহ ও বৃষ্টি চলছিল। বৃষ্টির মধ্যেই হাতপাখার প্রার্থী ও নেতা কর্মীরা ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে এক পথসভায় মুহা. শফিকুল ইসলাম বলেন, আমরা নির্বাচন করি ইসলামকে বিজয়ী করার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে দেশকে শান্তি ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করা আমাদের মূল্য লক্ষ্য। তাই কোন প্রতিকূলতাই আমাদেরকে বাধাগ্রস্থ করতে পারে না। আমরা শুধু আল্লাহর জন্যই রাজনীতি করি। ক্ষমতার রাজনীতি করলে অনেক আগেই সংসদে আমাদের মন্ত্রী, এমপি থাকত। কিন্তু আদর্শ জলাঞ্জলি দিয়ে আমরা রাজনীতি চর্চা করি না। আমাদের নেতা হযরত পীর সাহেব চরমোনাই তাই শিখিয়ে দিয়েছেন।

About the author

SOFT PRO IT