বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ না ফেরার দেশে

বন্দরে বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ না ফেরার দেশে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর উপজেলার কল্যান্দী এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ সরকার (৭০) সোমবার সকালে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য বরণ করেন। কল্যান্দী গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র রণাঙ্গনের বীর সৈনিক শহীদুল্লাহ দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্য কালে তিনি স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান।

কল্যান্দী পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাদ আছর নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভুমি) আফিফা খান ও বন্দর থানা উপপরিদর্শক হানিফ মাহমুদ। পরে তাকে কল্যান্দি কবরস্থানে সমাহিত করা হয়।

নামাজের জানাযায় অংশ নেন মো. আবদুল আজিজ, মুক্তিযোদ্ধা আলী আক্কাছ মীর, জালাল উদ্দিন জালু, আব্দুল ওয়াদুদ, নুরুল আমীন, আনোয়ার হোসেন, শাহেনশাহসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 January 2020

বন্দরে বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ না ফেরার দেশে

www.narayanganjbarta24.com