নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে ড্রেনের ভেতর অগ্নিকান্ড !

নারায়ণগঞ্জে ড্রেনের ভেতর অগ্নিকান্ড !
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে ড্রেনের ভেতর অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২৭ জানুয়ারি সোমবার দুপুরে নাসিক সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকায় ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির পাশের ড্রেনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানিয়েছেন আদমজী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. আব্দুল হাই।

এলাকাবাসী জানায়, নাসিক ১ নম্বর ওয়ার্ডের শাপলা চত্বর, হিরাঝিলসহ আশপাশের এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে এমন দুর্ঘটনা কিছু দিন পর পর ঘটছে। এলাকাবাসী এ ব্যাপারে তিতাস গ্যাস অফিসে ফোনে অভিযোগ করলেও গ্যাস পাইপগুলোর লিকেজ ঠিক করা হয়নি।

সিদ্ধিরগঞ্জের আদমজী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. আব্দুল হাই জানান, দুপুর ২টায় ড্রেনের মধ্যে আগুন থেকে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে আমাদের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বড় ধরনের বিস্ফোরণ থেকে এলাকাবাসী রক্ষা পেয়েছেন। পরে তিতাস গ্যাসের লোকজনকে খবর দিয়ে লিকেজ হওয়ার গ্যাসের পাইপ লাইন মেরামতের ব্যবস্থা করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 January 2020

নারায়ণগঞ্জে ড্রেনের ভেতর অগ্নিকান্ড !

www.narayanganjbarta24.com