বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বিপুল পরিমান কারেন্ট জাল ও মা ইলিশ মাছ উদ্ধার

বন্দরে বিপুল পরিমান কারেন্ট জাল ও মা ইলিশ মাছ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ৩ নদীর মহনায় অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ মাছ উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ।  ১২ অক্টোবর শনিবার সন্ধ্যায় মেঘনা নদী থেকে উক্ত কারেন্ট জালসহ মা ইলিশ মাছ জব্দ করা হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, কলাগাছিয়া নৌ ফাঁড়ি ইন্সপেক্টর মোস্তাফিজসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দরে ৩ নদীর মহনায় মেঘনা নদীতে অভিযান চালায়। অভিযানের সময় জেলেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাণ রক্ষার্থে ট্রলার যোগে পালিয়ে যায়। পরে নৌ- পুলিশ মেঘনা নদী থেকে ১ লাখ ২০ হাজার বর্গ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ মাছ জব্দ করে।

১৩ অক্টোবর রবিবার দুপুরে নৌ  পুলিশ জব্দকৃত কারেন্ট জাল ও ইলিশ মাছ উপজেলা পরিষদে নিয়ে গেলে ওই সময় উপজেলা সহকারি (ভূমি) কমিশনার আফিফা খান, মৎস কর্মকর্তা জিয়াসমিন এবং কৃষি  কর্মকর্তা আবু সাঈদ তারেকের উপস্থিতে উপজেলা প্রাঙ্গনে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়। সে সাথে জব্দকৃত ৩০ কেজি ইলিশ মাছের মধ্যে কলাগাছিয়া নিংশ এলাকাস্থ নূরানী তালিমুল কোরআন মাদ্রাসায় ২০ কেজি ও মদনগঞ্জ দারস সুন্নত মহিলা মাদ্রাসায় ১০ কেজি ইলিশ মাছ বিতরণ করা হয়।

এ ব্যাপারে নৌ পুলিশ কর্মকর্তা মো. শরিফ হোসেন সাংবাদিকদের জানান, জব্দকৃত কারেন্ট জালের মূল্য হলো ১২ লাখ টাকা এবং জব্দকৃত ৩০ কেজি মা ইলিশ মূল্য ১৫ হাজার টাকা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 October 2019

বন্দরে বিপুল পরিমান কারেন্ট জাল ও মা ইলিশ মাছ উদ্ধার

www.narayanganjbarta24.com