আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

আড়াইহাজারে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ১৩ অক্টোবর রবিবার দুপুরের দিকে এই মানববন্ধন কর্মসূচী আয়োজন করা হয়। আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন এমপি নজরুল ইসলাম বাবু।

এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন ইউএনও সোহাগ হোসেন, সহকারি কমিশনার ভূমি উজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা, নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন, মৎস্য কর্মকর্তা আনিচ্ছুজামান ও ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ প্রমূখ।

About the author

SOFT PRO IT