বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক মিয়া (৪৯) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার শান্তিনগর বালুরমাঠ এলাকা থেকে মরদেহ তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বারেক বন্দর উপজেলার শান্তিনগর বালুরমাঠ এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজাহারুল ইসলাম জানান, পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক মারা যান। পরে এলাকাবাসীর খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

About the author

SOFT PRO IT