বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পাওনা ৫শ টাকা চাওয়ায় যুবক খুন !

পাওনা ৫শ টাকা চাওয়ায় যুবক খুন !
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো: সহিদুল ইসলাম শিপু ) : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পাওনা ৫শ টাকা চাইতে খুন হলো ডাইং শ্রমিক মিজান সিকদার মিশর (২৯)। তাকে উপর্যপুরি ছুরিকাঘাতে খুন করা হয়। ২২ জুলাই সোমবার রাত সাড়ে ১২টায় বন্দরের নবীগঞ্জ কাইতাখালী নোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ৫ জনকে আটক করেছে।

আটককৃতরা হলো মিঠু (২৫), শ্যামল (৩০), শাকিব (১৮), জিসান (২০) ও মুন্না (২০)। বন্দর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। এ ঘটনায় নিহতের ভাই সানী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে মামলা নং ৬৩(৭)১৯।

নিহতের ভাই সানী জানান, তার ভাই মিশর গাজীপুরে একটি ডাইং কারখানায় কাজ করতো। তার বিয়ের অনুষ্ঠানের জন্য সে এখন বাড়িতে অবস্থান করছে। সোমবার রাতে সে মশার কয়েল আনতে দোকানে গেলে নোয়াদ্দা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মিঠুসহ ৫/৬ জন তার বাইকে উপর্যপুরি ছুরিকাঘাতে হত্যা করে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বন্দরের কাইতাখালী এলাকার মৃত শফিউদ্দিন সিকদারের ছেলে নিহত মিশর নোয়াদ্দা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মিঠুর কাছে ৫ শত টাকা পাবে। সোমবার রাত সাড়ে ১২ টায় মশার কয়েল আনতে যাওয়ার সময় নোয়াদ্দা স্কুল মাঠে মিঠুকে দেখে তার পাওনা টাকা চায়।

এ  নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মিঠু ও তার সহযোগিরা তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। মূল আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ।

About the author

SOFT PRO IT