বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতার-২

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে ২০ পিস ইয়াবা ও ৩৫বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১লা নভেম্বর) দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে। ধৃতরা হচ্ছে থানার গকুলদাশের বাগ এলাকার জাকির মিস্ত্রির ছেলে মো. মতিন ও একরামপুর এলাকার এলাহী মিয়ার ছেলে সামির। এ ব্যাপারে বন্দর থানা মাদক আইনে পৃথক ২টি মামলা এন্ট্রি করা হয়েছে।

জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়।  অভিযানে বন্দর থানার এএসআই ইলিয়াস খান টাইগারের নেতৃত্বে থানার পৌরসভার মোড় এলাকা হতে সামিরকে ২০ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। অপরাপর অভিযানে কামতাল তদন্তকেন্দ্রের এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে গকুলদাশের বাগ এলাকা হতে মতিনকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

About the author

SOFT PRO IT