নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ক্রেনের চাপা পড়ে শিশু নিহত

ক্রেনের চাপা পড়ে শিশু নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার  ) : ফতুল্লার দেওভোগে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের ক্রেনের নিচে চাপা পড়ে রাকিব নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।  পহেলা নভেম্বর বৃহস্পতিবার দুপুরে দেওভোগের আদর্শনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব একই এলাকার দিনমজুর জাহিদুল ইসলামের ছেলে।

ফতুল্লা থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, দেওভোগের আদর্শনগর এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি রিপন মিয়ার মালিকাধীন জমিতে বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। শিশু রাকিব সেখানে খেলা করার সময় পাইলিংয়ের ক্রেন ছিড়ে পড়লে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিুশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শিশুটির স্বজনদের অভিযোগ, নিরাপত্তা বেষ্টনি ছাড়াই ওই বাড়িতে ঝুঁকিপূর্ণ অবস্থায় পায়লিংয়ের কাজ করায় এ দুর্ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে নিহতের স্বজদের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এ ঘটনায় স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। প্রভাবশালী ব্যক্তিরা ব্যাপারটি মিমাংসা করে দিবে বলে জানিয়েছে।

About the author

SOFT PRO IT