বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে পলাতক আসামী পিতা-পুত্রসহ গ্রেফতার ৭

রূপগঞ্জে ২শ পিস ইয়াবাসহ বিল্লাল হোসেন গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারন্টভূক্ত পিতা/পুত্র ও মহিলাসহ ৭ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ই মার্চ সোমবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : বন্দর থানার সোকান্দা এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে হুমায়ন (৩৫), বন্দর শাহী মসজিদ এলাকার মৃত সাহাবউদ্দিন মিয়ার ছেলে শাহ আলম (৫০), একই এলাকার রফিক মিয়ার ছেলে মাহাবুব (৩০) নবীগঞ্জ ইসলামবাগ এলাকার কাদির মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাছুম ওরফে পিচ্ছি মাসুম (২৮),বন্দর কাইনালিভিটা এলাকার ইউনুস মিয়ার ছেলে নবীর হোসেন (৪৫) ও তার ছেলে রাসেল (২৫) এবং অপর আসামী একই এলাকার শাহ আলম মিয়ার স্ত্রী রাহিমা বেগম (৪৮)। গ্রেফতারকৃত ৭ পলাতক আসামীকে ৭ই মার্চ সোমবার সকালে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

About the author

SOFT PRO IT