নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দোকানে নাস্তা আনতে গিয়ে নিখোঁজ প্রবাসী স্ত্রী আঁখি

দোকানে নাস্তা আনতে গিয়ে নিখোঁজ প্রবাসী স্ত্রী আঁখি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : দোকান থেকে নাস্তা আনতে গিয়ে বন্দরে প্রবাসীর স্ত্রী আখি বেগম (২২) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ৬ই মার্চ রবিবার সকাল ৮টায় বন্দর থানার নবীগঞ্জ রওশনবাগ এলাকা থেকে ওই গৃহবধূ নিখোঁজ হয়। এ ব্যাপারে নিখোঁজ গৃহবধূর শ্বাশুড়ী মাহামুদা বেগম বাদী হয়ে নিখোঁজ ঘটনার ১ দিন পর ৭ই মার্চ সোমবার দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং- ২৯৮ তাং- ৭-৩-২০২২ইং। নিখোঁজ গৃহবধূ আঁখি বেগম বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ফনকুন এলাকার হারুন অর রশিদ মিয়ার মেয়ে বলে জানা গেছে।

তথ্য সূত্রে জনা গেছে, গত ৩ বছর পূর্বে বন্দর থানার নবীগঞ্জ রওশনবাগ এরাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে সাইফুল ইসলামের সাথে একই থানার মুছাপুর ইউনিয়নের ফনকুন এলাকার হারুন অর রশিদ মিয়ার মেয়ে আঁখি বেগমের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের ৩ মাস পর জিবীকার তাগিদে সাইফুল ইসলাম মালেশিয়ায় প্রবাসে জীবন যাপন করছে। এর ধারাবাহিকতায় গত ৬ই মার্চ রবিবার সকালে প্রবাসীর স্ত্রী আঁখি বেগম দোকান থেকে নাস্তা আনার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। অনেক স্থানে খোঁজাখুজি করে নিখোঁজের কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়।

About the author

SOFT PRO IT