বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে নৌকায় ভোট চেয়ে এ্যাড. দিপুর গণসংযোগ

বন্দরে নৌকায় ভোট চেয়ে এ্যাড. দিপুর গণসংযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নির্বাচনকে সামনে রেখে অপশক্তির নাশকতামূলক কর্মকান্ড প্রতিহত করার আহবান জানিয়ে শুক্রবার নৌকা মার্কায় ভোট প্রার্থণা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট আনিসুর রহমান দিপু। বিকেল ৪টা থেকেই তিনি বন্দরের দাসেরগাও, চর ঘারমোড়া, লক্ষ্যারচর, শান্তিনগর, মদনগঞ্জ বটতলা, টিক্কার মোড় ও ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

ভোটারদের কাছে ভোট প্রার্থণাকালে তিনি আরো বলেন, নৌকা আমাদের অন্তরের মার্কা। আগামী নির্বাচনে উন্নয়নের মাতা জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকার মাঝি হিসেবে মনোনয়ন দিবেন আমরা তার পক্ষেই নির্বাচন করবো। যে কোন মূল্যে হোক আওয়ামীলীগের প্রার্থীকে জয়যুক্ত করে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে।

এ্যাডভোকেট দিপুর গণসংযোগে অন্যান্যের মধ্যে অংশ নেন বন্দর থানা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. শাহজাহান মোল্লা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য হাজী আমজাদ হোসেন,সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মো. শাহজাহান, যুবলীগ নেতা গোলাম মোস্তফা ভূইয়া,কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন তাহেরী সিনহা, ছাত্রলীগ নেতা মো. নুরুল হুদা, এ্যাডভোকেট জসিমউদ্দিন প্রমুখ।

About the author

SOFT PRO IT