বন্দর সদ্যপ্রাপ্ত

চোখের ব্যাথা সইতে না পেরে যুবকের আত্মহত্যা

আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে চোখের ব্যাথা সইতে না পেরে পারভেজ (২০) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাতে যে কোন সময় উপজেলার ধামগড় ইউনিয়নস্থ চৈরার বাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে।

শনিবার সকালে এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে বন্দর থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেনসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিহতের ভাই আলামিন বাদী হয়ে দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, বন্দর থানার ধামগড় ইউনিয়নস্থ চৈরার বাড়ি এলাকার দিনমজুর রমজান আলী মিয়ার ছেলে পারভেজ র্দীঘ দিন ধরে চোখ ব্যাথা রোগে ভোগছিল। শুক্রবার রাতে পারভেজ  খাবার খেয়ে তার নিজ ঘরে ঘুমিয়ে পরে। ওই রাতে পারভেজের প্রচন্ড চোখ ব্যাথা উঠলে সে মনের ক্ষোভে রাতে যে কোন সময় তার নিজ ঘরের আড়াঁর সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

About the author

SOFT PRO IT