বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে দেয়াল টপকাতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

বন্দরে দেয়াল টপকাতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় উচু দেয়াল টপকাতে গিয়ে লোহার শিক পেটে ঢুকে আলাউদ্দিন (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার সকালে বন্দরের একরাম ইস্পাহানি এলাকায় ৩নং গলিতে ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন নৌকার মাঝির সহযোগী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলাউদ্দিন যে দেয়ালটি টপকানোর চেষ্টা করছিল তার পাশে ধারালো লোহার দন্ড দেয়া একটি বেড়া ছিল। সকালে দেয়াল টপকাতে গিয়ে আলাউদ্দিনের হাত পিছলে যায় এবং সে ওই লোহার ধারালো দন্ডের উপর গিয়ে পরে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লোহার শিকে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ এখন থানায় আছে। বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 August 2020

বন্দরে দেয়াল টপকাতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

www.narayanganjbarta24.com