নারায়ণগঞ্জ নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

পুলিশ কর্মকর্তা পরিচয়ে র‌্যাব কার্যালয়ে প্রবেশ, অতপর নারী গ্রেফতার

পুলিশ কর্মকর্তা পরিচয়ে র‌্যাব কার্যালয়ে প্রবেশ, অতপর নারী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তা পরিচয়ে র‌্যাব-১১ কার্যালয়ে প্রবেশ করার অভিযোগে কনিকা খানম (৪০) নামে এক নারীকে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব। ২৪ আগস্ট সোমবার সকালে  সিদ্ধিরগঞ্জের আদমজীনগরস্থ র‌্যাব-১১ এর সদর দপ্তরে এ ঘটনাটি ঘটে। পরে র‌্যাব রাতে ওই নারীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। গ্রেফতারকৃত কনিকা খানম ফতুল্লার দেলপাড়া এলাকার মৃত মাইনুদ্দিন খানের মেয়ে।  ২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে ওই নারীকে আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, সোমবার সকাল ৯টায় র‌্যাব-১১ কার্যালয়ের সামনে উপস্থিত হয় কনিকা খানম। এ সময় তিনি প্রধান ফটকে দায়িত্বরত র‌্যাব সদস্যদেরকে নিজেকে র‌্যাব সদর দপ্তরের পুলিশ কর্মকর্তা পরিচয় দেয় এবং তিনি র‌্যাব-১১ এর আদমজী কার্যালয়ে বদলী হয়ে এসেছেন। এ সময় তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি র‌্যাব সদস্যদের সাথে খারাপ আচরণ করেন। পরে তিনি দায়িত্বরত র‌্যাব সদস্যদের কোন কথাকে কর্ণপাত না করে অবৈধভাবে অনধিকার প্রবেশ করে। পরবর্তীতে র‌্যাব-১১ কার্যালয়ে পূনরায় তার পরিচয় জানতে চাইলে কনিকা খানম ইতস্ত বোধ করেন। এতে করে তাকে সন্দেহজনক মনে করে র‌্যাব কর্মকর্তারা ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে এক সময় কনিকা স্বীকার করে যে, তিনি নিজেকে একজন সরকারী কর্মচারী হিসেবে মিথ্যা পরিচয় দিয়েছেন। এ ঘটনায় সোমবার রাতে র‌্যাব বাদী হয়ে সরকারি কর্মচারি হিসেবে অসত্যভাবে পদের ধারক ও মিথ্যার বেশ ধারণ করে অবৈধ অনধিকার প্রবেশ করার দায়ে পেনাল কোডে একটি মামলা দায়ের করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন্স) রুবেল হাওলাদার জানায়, র‌্যাব কার্যালয়ে মিথ্যা পরিচয় দিয়ে কনিকা নামে এক নারী প্রবেশ করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দিয়েছে। ওই নারীকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 August 2020

পুলিশ কর্মকর্তা পরিচয়ে র‌্যাব কার্যালয়ে প্রবেশ, অতপর নারী গ্রেফতার

www.narayanganjbarta24.com