প্রধান খবর বন্দর রাজনীতি সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংসদ সেলিম ওসমানের নিজস্ব অর্থায়নে দুস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নারায়নগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমানের নিজস্ব অর্থায়নে ২৮ ডিসেম্বর ২৪ ও ২৫ নং ওয়ার্ডে দুস্তদের মাঝে শীতবস্ত্র শাল বিতরণ করা হয়েছে। সকাল ৯ টায় ২১ নং ওয়ার্ডে, সকাল ১০ টায় ২২ নং ওয়ার্ডে, ১১ টায় কদম রসুল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ও দুপুর ১২ টায় সোমবাড়িয়া বাজারে প্রায় দেড় হাজার লোককে শীতবস্ত্র বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা জি এম আরমান, হুমায়ূক কবির মৃধা, জেলা প্রচার লীগের সহসভাপতি আঃ মান্নান খান বাদল, কদম রসুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান, আওয়ামী লীগ নেতা আমির হোসেন ভুলু, যুবলীগ নেতা হাজী জাকির হোসেন, শরীফ, মনু, ফারুক প্রধান, বন্দর থানা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুর রহমান কমল, শাকিল, রায়হান খান, বন্দর থানা ছাত্রলীগের নেতা আরাফত কবির ফাহিম, আমির হোসেন সাগর, সুমন ও কদম রসুল বিশ্ব বিদ্যালয়ের গভূনিং বডির সদস্য সোহেল মিয়া। সোমবাড়িয়া বাজারে নবীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহআলম , শাজাহান মোল্লা, নূর হোসেনের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 5   +   2   =  

28 December 2015

সাংসদ সেলিম ওসমানের নিজস্ব অর্থায়নে দুস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

www.narayanganjbarta24.com