বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ছিনতাইকারীর কবলে বিস্কুট কোম্পানীর ফুড অফিসার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে অলিম্পিক বিস্কুট কোম্পানীর ফুড অফিসার ছিনতাইকারীদের কবলের পড়ে জরুরী কাগজ পত্র হারিয়েছে। অজ্ঞাত ছিনতাইকারীরা টাকা ভর্তি ব্যাগ মনে করে জরুরী কাগজ পত্রের ব্যাগ ছিনিেিয় নিয়ে গেছে। ১৭ ফেব্রুয়ারী বুধবার সকাল ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের মদনপুর বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ব্যপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা গেছে, সোনারগাঁ থানার কুতুবপুর এলাকার মৃত আঃ হাকিম মাস্টারের ছেলে কেওঢালাস্থ অলিম্পিক বিস্কুট কোম্পানীর ফুড অফিসার কামরুজ্জামান (৩৫) কাজের যাওয়ার জন্য বাসা থেকে রিকশা যোগে মদনপুর বাস স্ট্যান্ডে আসার পথে মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহা সড়কে একটি সাদা প্রাইভেট পিছন থেকে এসে রিকশা থেকে কামরুজ্জামানের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যায়।
কামরুজ্জামান জানান, ছিনতাইকারীরা মনে করেছিল আমার ব্যাগে টাকা রয়েছে কিন্তৃু ব্যাগে কোন টাকা ছিলনা। ব্যাগে কিছু জরুরী কাজগপত্র রয়েছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরী করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 3   +   8   =  

17 February 2016

বন্দরে ছিনতাইকারীর কবলে বিস্কুট কোম্পানীর ফুড অফিসার

www.narayanganjbarta24.com