বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে চীনা ব্যাটারির কারখানা নিয়ে করোনা ভাইরাস আতংক !

বন্দরে চীনা ব্যাটারির কারখানা নিয়ে করোনা ভাইরাস আতংক !
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরে একটি চীনা ব্যাটারির কারখানা নিয়ে করোনা ভাইরাস এর শঙ্কা করছে বন্দর উপজেলাবাসী। একই সঙ্গে এ প্রতিষ্ঠানে কাজ করা প্রায় পাঁচশ চীনা শ্রমিকদের নিয়েও বন্দর ছাড়াও পুরো নারায়ণগঞ্জবাসীর মধ্যেই কাজ করছে ভাইরাস আতংক।

প্রাণঘাতী এ ভাইরাসে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশেই মৃত্যুর ঘটনা ঘটেছে। ভাইরাসটি প্রথম চীনে পাওয়া যাওয়ায় চীনা নাগরিক ও চীনে পর্যটনের বিষয়ে সতর্ক অবস্থা জারি করা হয়েছে অনেক দেশেই।

জানা যায়, নারায়ণগঞ্জ বন্দরের লক্ষনখোলা এলাকায় একটি বেসরকারি ব্যাটারি প্রতিষ্ঠানে প্রায় পাঁচশ চীনা শ্রমিক কাজ করেন। এদের অনেকেই নিয়মিত চীনে যাতায়াত করছেন। সম্প্রতি কিছু শ্রমিক চীন থেকে ছুটি কাটিয়ে সেখান থেকে ফিরেছেন। এরমধ্যে চীনের করোনা ভাইরাস মহামারীর খবর শোনার পর এলাকাবাসীর মধ্যে এ ভাইরাসের আতংক দেখা দিয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ওই চীনা ব্যাটারি কোম্পানির কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। এছাড়া কর্মরতরাও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বক্তব্য দিতে পারবেন না বলে জানান।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার জানান, দেশের সব প্রবেশ ও বাইরে যাবার পথে মেডিক্যাল চেকআপের ব্যবস্থা হচ্ছে। নারায়ণগঞ্জে তাই আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জে এখন পর্যন্ত এ ভাইরাসের কোনো রোগী নেই। চীনা নাগরিক যারা আছেন, তাদের যাতায়াতে বিমানবন্দরে চেকআপ করানো হয়। এ নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই।

নারায়ণগঞ্জ জেলায় করোনা ভাইরাস বিষয়ে সতর্ক করে প্রথম লিফলেট ও পোস্টারিংয়ের মাধ্যমে প্রচারণাকারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমি নারায়ণগঞ্জবাসীকে সতর্ক করতে পোস্টার, লিফলেটের সাহায্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করেছি। বন্দরের চীনা শ্রমিকদের কথা আমি শুনেছি, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 January 2020

বন্দরে চীনা ব্যাটারির কারখানা নিয়ে করোনা ভাইরাস আতংক !

www.narayanganjbarta24.com