জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চীন থেকে বাংলাদেশিদের ফেরাতে প্লেন প্রস্তুত : পররাষ্ট্রমন্ত্রী

চীন থেকে বাংলাদেশিদের ফেরাতে প্লেন প্রস্তুত : পররাষ্ট্রমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : অজানা ভাইরাস থেকে রক্ষায় চীনের উহান প্রদেশ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ফেরাতে প্লেন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। তিনি বলেছেন, বাংলাদেশি পাঁচশ শিক্ষার্থী ফিরতে চাইলে যে কোনো সময় তাদের নিয়ে আসা হবে। তাদের জন্য প্লেন প্রস্তুত রয়েছে।

২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ইমপ্লিমেন্টেশন অব দ্য থার্ড পেরিওডিক রিভিউ অব বাংলাদেশ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

মোমেন বলেন, আমরা চীন সরকারের সঙ্গে কথা বলেছি, তারা দুই সপ্তাহ পর্যবেক্ষণ করবে। এই দুই সপ্তাহ এই প্রদেশে কোনো বিদেশিকে প্রবেশ ও বেরোতে দেবে না। সুতরাং দুই সপ্তাহ পর্যবেক্ষণ শেষে তারা সিদ্ধান্ত জানালে আমরা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রস্তুত রয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চীনে বাংলাদেশিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়েব পেইজও খুলেছে। চীন ও দক্ষিণ কোরিয়া থেকে কেউ এলে পর্যবেক্ষণ রাখবো। বিমানবন্দরে আমরা তাদের ঠিকানা নেবো। কোথায় অবস্থান করবে, সে তথ্যও নেওয়া হবে।

চীন ভ্রমণে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে আব্দুল মোমেন বলেন, এটা অজানা এক ভাইরাস। এখনো এ রোগের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তাই চীন ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে বলেছি। সেমিনারে আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 January 2020

চীন থেকে বাংলাদেশিদের ফেরাতে প্লেন প্রস্তুত : পররাষ্ট্রমন্ত্রী

www.narayanganjbarta24.com