বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে কাভার ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১

বন্দরে কাভার ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর উপজেলার মদনপুর টু মদনগঞ্জ সড়কের ফুলহরে ৯ অক্টোবর বুধবার বিকাল ৪ টায় কাভার ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে মোটর সাইকেল ১ আরোহী ঘটনাস্থলে নিহত ও অপর এক আরোহী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিহত মোহাম্মদ মুন্না (২২) নাসিক ২৭নং ওয়ার্ডের চাঁপাতলী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং আহত মোহাম্মাদ পাভেল (১৫) একই ওয়ার্ডের হরিপুর এলাকার নুরুজ্জামানের ছেলে বলে জানা গেছে।

আহত পাভেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মদনপুর টু মদনগঞ্জ সড়কের ২৭নং ওয়ার্ডের ফুলহর জামাল উদ্দিন সাহেবের বালুর মাঠের সামনে কাভার ভ্যানের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষের পরেই কাভার ভ্যানের চালক ও সহাকারি পালিয়ে যায়। গাড়ি নং ঢাকা মেট্রো-উ ১১-১৬১৩। হতাহতের ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা পরিত্যাক্ত টায়ারে আগুন ধরিয়ে ও রাস্তায় বেরিক্যাড দিয়ে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে। প্রায় দেড় ঘন্টা রাস্তায় যান চলাচল বন্ধ থাকার পর ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসতিয়াক রাসেল সহ সঙ্গীয় ফোর্স বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে বেরিক্যাড উঠিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আটক কাভার ভ্যানটিকে হাইওয়ে থানার হেফাজতে নেয়া হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

10 October 2019

বন্দরে কাভার ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১

www.narayanganjbarta24.com