নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

আজ সাংবাদিক কচির বাইপাস সার্জারী, সকলের দোয়া কামনা

আজ সাংবাদিক কচি’র বাইপাস সার্জারী, সকলের দোয়া কামনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) :  দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও নারয়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জের সিনিয়র ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির বাইপাস সার্জারী করা হবে।

আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে এই মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি ডা. আশ্রাফুল হক সিয়ামের নেতৃত্বে এ সার্জারী করা হবে বলে জানান তার পরিবার।

তাছাড়া কচি হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে ভর্তির পর থেকে বেশ কিছু দিন চিকিৎসকদের অবজারবেশনে রাখার পর এই বাইপাস সার্জারী করা হচ্ছে।

এ বিষয়ে সাংবাদিক মাহমুদ হাসান কচির পরিবারের পক্ষ থেকে জানান, বৃহস্পতিবার বাইপাস সার্জারী করা হবে । সফল বাইপাস সার্জারীর জন্য সকল আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খিদের কাছে দোয়া কামনা করি । তার বাইপাস সার্জারীটা যেন সফল ভাবে সম্পন্ন হয় তাই সকলের প্রতি দোয়া কামনা করছি।

উল্লেখ্য, সাংবাদিক মাহমুদ হাসান কচি দীর্ঘদিন যাবৎ হৃদরোগ সমস্যায় ভুগছিলেন। গত ১লা অক্টোবর মঙ্গলবার হৃদরোগের চিকিৎসা জন্য জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে ভর্তি করা হয়। ঐ দিন সকাল থেকে দেশে ওপেন হার্ট সার্জারির বিকল্প মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি ডা. আশ্রাফুল হক সিয়ামের অধিনে অবজারবেশনে রেখে মাহমুদ হাসান কচির চিকিৎসা দেয়া হয়। এসময় মাহমুদ হাসান কচির হৃদরোগের পরীক্ষা নিরিক্ষা করে পাওয়া যায় ৪টি রগে ব্লক রয়েছে। একটি রগে ১০০%, দুটিতে ৯৫% আর একটিতে ৭০% ব্লক রয়েছে বলে এনজিওগ্রাম রির্পোটে ধরা পড়ে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

10 October 2019

আজ সাংবাদিক কচির বাইপাস সার্জারী, সকলের দোয়া কামনা

www.narayanganjbarta24.com