বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে কাউন্সিলর প্রার্থী খান মাসুদের নির্বাচনী উঠান বৈঠক

বন্দরে কাউন্সিলর প্রার্থী খান মাসুদের নির্বাচনী উঠান বৈঠক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী প্রচারণায় ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার অভিভাবকবৃন্দদের সাথে মতবিনিময় উঠান বৈঠক করেছেন অত্র মাদ্রাসার সভাপতি ও নাসিক ২২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী খান মাসুদ।

৫ই ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় নাসিক ২২নং ওয়ার্ড আমিন আবাসিক এলাকাস্থ মাদ্রাসা সংলগ্ন সড়কে এ মতবিনিময় উঠান বৈঠক আয়োজন করা হয়। অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শরিফ হোসেন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত ও আল-আমিন জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি মো.ইব্রাহিম, সভাপতি মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক শাহ্ জাহান, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর।

মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ পারভেজ হাসান এর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা হেদায়েত উল্লাহ, মাদ্রাসার শিক্ষক আশরাফুল ইসলাম, মাওলানা জাকারিয়া তামিম, ইংরেজি শিক্ষক ইমরান হোসাইন, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ বন্দর থানা কমিটির আহবায়ক মো. মাসুম আহমেদ, যুবলীগ নেতা মো. ডালিম, শেখ মমিন, হোসেন প্রধান, বাপ্পি পাঠান, বাবু মোল্লা, উজ্জ্বল, নুন্নাসহ অত্র মাদ্রাসার অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

মতবিনিময় শেষে নারায়ণগঞ্জ ৫-সদর বন্দর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান  এর সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আমিন আবাসিক এলাকাস্থ আল-আমিন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শাহ্ রিয়াজ উদ্দিন গনি। দোয়া শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT