নারায়ণগঞ্জ নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ফের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৪

নারায়ণগঞ্জে ফের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ভবনে গ্যাস সিলিন্ডার পাইপ লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪ঠা ডিসেম্বর শনিবার রাত ১১টায় ফতুল্লার কায়েমপুর এলাকায় ঘটনা ঘটে। এতে জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢামেকের শেখ হাসিনা প্লাস্টিক অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন : গনি মিয়া, সাঈদ, মিলন চায়না বেগম। তারা ছয় তলা ভবনের পঞ্চমতলায় ভাড়া থাকতেন। তারা সবাই গার্মেন্টসের জুট গোডাউনের শ্রমিক।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানিয়েছেন, গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে গ্যাস বেরিয়ে রুম ভর্তি ছিল। তারা কর্মস্থল থেকে এসে চুলা ধরানোর সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন দগ্ধ হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

About the author

SOFT PRO IT