বন্দর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ইয়াবাসহ হারুনুর রশিদ গ্রেফতার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর থানা পুলিশ গত রবিবার রাতে ফেরী করে ইয়াবা বিক্রির সময় হারুনুর রশিদ খাঁ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ তার দেহ তল্লাশী করে ২শ ৪ পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্য্পাারে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বন্দরের নরপদী এলাকার মৃত মনির হোসেন খাঁর ছেলে।

বন্দর থানার দারোগা সোহরাওয়ার্দ্দী জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হারুনুর রশিদ বন্দরের মাদবপাশা টমটম ব্রিজের বসে ফেরী করে মাদক বিক্রির সময় তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। ১০ অক্টোবর সোমবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 1   +   3   =