নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা ৭ টায় মদনপুর-মদনগঞ্জ মহাসড়কের বন্দরের কুড়িপাড়া চৌরাস্তায় অটোরিকশার ধাক্কায় সানিয়া আক্তার নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত সানিয়া বন্দরের কুড়িপাড়া এলাকার ফার্ণিচার ব্যবসায়ী মোহাম্মদ হানিফের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান,  ১৫ ফেব্রুযারী সোমবার সন্ধ্যা ৭ টার দিকে সানিয়া তার দাদির সঙ্গে কুড়িপাড়া চৌরাস্তায় তার বাবার ফার্ণিচারের দোকানে আসছিল। পথে বাগে জান্নাত মসজিদের কাছে একটি অটোরিকশা সানিয়াকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সানিয়া।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 1   +   4   =  

15 February 2016

বন্দরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

www.narayanganjbarta24.com